1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
করমুক্ত থাকছে ফ্রিল্যান্সিং খাত জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট- যৌন উত্তেজক সিরাপ আটক

করমুক্ত থাকছে ফ্রিল্যান্সিং খাত জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৩, ২:২২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

ফ্রিল্যান্সিং খাতে ১০ শতাংশ উৎসে কর নিয়ে চলা বিতর্কের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। তিনি জানালেন, করমুক্ত থাকছে ফ্রিল্যান্সিং খাত।

শনিবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকসহ দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে ‘বিএফএসআই ক্লাউড ও সাইবার সিকিউরিটি’ বিষয়ক এ কর্মশালার আয়োজন করে ফেলিসিটি ইন্টারনেট ডেটা সেন্টার।

প্রতিমন্ত্রী বলেন, আয়ের ওপর ১০ শতাংশ কর দিতে হবে না ফ্রিল্যান্সারদের। বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের সঙ্গে আলোচনার পর এ ঘোষণা দেন তিনি।

এর আগে ফ্রিল্যান্সারদের আয়ের বিপরীতে ১০ শতাংশ উৎসে কর কর্তনের বিধান রেখে পাস হওয়া নতুন আয়কর আইন বাস্তবায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে নির্দেশনা দেয়া হয়।

এরপর গত বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে।

বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত সার্কুলার জারির পর শুরু হয় সমালোচনা। এর মধ্যেই সুখবর এলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছ থেকে।

বাংলাদেশ ব্যাংককে অবহিত করে দেয়া এনবিআরের চিঠিতে বলা হয়, আয়কর আইনের ১২৪ ধারায় উৎসে কর কেটে নির্ধারিত কোডের অনুকূলে জমা দেয়ার অনুরোধ করা হলো। নির্ধারিত কোডে জমা করতে ব্যর্থ হলে আয়কর আইনের ১৪৩ ধারা অনুযায়ী আইনানুগ কার্যক্রম গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

আয়কর আইন অনুযায়ী, ফি, সেবা চার্জ বা পারিশ্রমিক বা প্রকৃতির রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে কাজের বিনিময়ে বিদেশ থেকে পাঠানো অর্থ কোনো ব্যক্তির হিসাবে পরিশোধ বা জমা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রাপকের হিসাবে অর্থ পরিশোধ বা জমা প্রদানকালে উক্ত পরিশোধিত বা জমাকৃত অর্থের ওপর ১০ শতাংশ হারে কর কর্তন করবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com