1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
উপকুলীয় এলাকায় বায়ু শক্তি উৎপাদনে ১৩০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী ডেনমার্ক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‘তথ্যই হোক সংযোগ’ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার তথ্য ও সেবাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধার ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর মাদকবিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের স্বীকৃতি পাচ্ছেন দৈনিক ঘোষণার বিশেষ প্রতিনিধি শেখ রিয়াজ হোসেনপুরে স্কুলের নাম পরিবর্তন নির্মাণাধীন ভবন আত্মসাৎ এর বিরুদ্ধে দাতা পরিবারের সংবাদ সম্মেলন দিনাজপুর (৪২ বিজিবি) ঠাকুরগাঁও পীরগঞ্জ সীমান্তে মদ আটক দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজার বড় ভাইয়ের মৃত্যুতে বিএমএসএফ ছাতক উপজেলা শাখার গভীর শোক প্রকাশ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পলিথিন ব্যবহার বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি কাশিয়ানীতে স্কুল শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলা বাঁশখালীতে ৭৫০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ ১ মাদক কারবারি গ্রেফতার

উপকুলীয় এলাকায় বায়ু শক্তি উৎপাদনে ১৩০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী ডেনমার্ক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৩, ৩:৩১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন সৌজন্য সাক্ষাত

নিউজ ডেস্ক

ডেনমার্ক বাংলাদেশে সমুদ্র উপকুলবর্তী এলাকায় বায়ু শক্তি উৎপাদনে ১৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন সৌজন্য সাক্ষাতকালে এই আগ্রহের কথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বলেন, ‘ডেনমার্ক সমুদ্র উপকুলবর্তী এলাকায় বায়ু শক্তি উৎপাদনে বাংলাদেশে ১৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহী।’

মিডিয়া ব্রিফিংয়ে প্রেস সচিব আরো বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সহায়তা কামনা করেন।

এ প্রসঙ্গে শেখ হাসিনা উল্লেখ করেন, বাংলাদেশ সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে যেখানে বিদেশি ও দেশীয় উভয় ধরনের বিনিয়োগ প্রয়োজন।

প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রদূত বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে ৫০ বছরের উন্নয়ন অংশীদারিত্বের প্রশংসা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দেশে দারিদ্র্যের হার অনেকাংশে কমিয়ে এনেছে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার নারীদের খেলাধুলার উন্নয়নে জোর দিয়েছে।

দেশে গণতন্ত্রের বিকাশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি।’

ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, তার দেশ বিশ্বব্যাপী আইসিটি খাতে ষষ্ঠ বৃহত্তম রপ্তানিকারক দেশ। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের আইসিটি খাত ও দ্রুত এগিয়ে যাচ্ছে।

পিটারসেন বলেন, দুই দেশ মানব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারে। তিনি বলেন, ‘আমরা সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করেছি,’। বিদায়ী

রাষ্ট্রদূত বলেন, তিনি বাংলাদেশে ভালো বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটিয়েছেন। তিনি উন্নয়ন অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে কিছু বই উপহার দেন। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com