1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‘১৯৭১ সালে স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল না’: পটিয়ায় গাজী আবু তাহের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘১৯৭১ সালে স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল না’: পটিয়ায় গাজী আবু তাহের

reporter পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ

‘১৯৭১ সালে স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল না। দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করে বিদেশের মাটিতে থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমান আন্দোলন-সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্বেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।’- এমন মন্তব্য করেছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি গাজী আবু তাহের। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকাও উল্লেখ করেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাই দাঁড়িয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস ছত্তারের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি গাজী আবু তাহের। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, দেশপ্রেম ও ইতিহাস সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com