1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
১৯ কেজি গাঁজাসহ মাদক সম্রাট গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

১৯ কেজি গাঁজাসহ মাদক সম্রাট গ্রেফতার

reporter ‎মোঃ মিজানুর রহমান মিলন, গাইবান্ধা 
calendar প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ণ

‎  গত বুধবার   ১৫ অক্টোবর  ‎গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  গতকাল বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই (মিয়া পাড়া বাধের মাথা) এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে মাদকসম্রাট কে আটক করা হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধা সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর-গাইবান্ধা পাকা সড়কের পাশের মো. দেলোয়ার হোসেনের মুদি দোকানের সামনে পশ্চিম পাশে বগুড়াগামী একটি মোটরসাইকেলের পেছনে বাধা প্লাস্টিকের বস্তা থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে মটর সাইকেল বাইক জব্দসহ এক মাদক সম্রাট কে হাতেনাতে আটক করা হয়।

‎অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. এনামুল হক। তিনি বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গাইবান্ধা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

‎জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গাইবান্ধায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক সম্রাটদেরকে নির্মূল করা না হলে যুবসমাজে ধ্বংসের মধ্যে পড়ে যাবে, অনেকের হতাশা প্রকাশ করে বলেন, আজ আমাদের ছেলেমেয়েরা মাদকে আসক্ত হওয়ার কারণে বিভিন্ন জর্জরিত অবস্থার মধ্যেও পড়েছি, অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জানান, যত দ্রুত সম্ভব মাদক নির্মূল করা হবে, এবং এ অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com