1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
১৪ হাজার ইয়াবাসহ কক্সবাজারে চট্টগ্রাম-কক্সবাজার এসআরবি’র যৌথ অভিযানে গ্রেফতার ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

১৪ হাজার ইয়াবাসহ কক্সবাজারে চট্টগ্রাম-কক্সবাজার এসআরবি’র যৌথ অভিযানে গ্রেফতার ১

reporter ‎ ‎মোঃ হারুন অর রশিদ উখিয়া প্রতিনিধি,(কক্সবাজার)
calendar প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ

‎কক্সবাজারে ১৪ হাজার পিস ইয়াবাসহ মোঃ সরোয়ার (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সদর থানাধীন কালুর দোকান এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (রামু, কক্সবাজার) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭ (চট্টগ্রাম)-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
‎‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এসআরবি-১৫ এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‎‎গ্রেফতারকৃত মোঃ সরোয়ার চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপাদিয়া এলাকার মোসলেম মিয়ার ছেলে।
‎‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ সেপ্টেম্বর দুপুর ১২:৫০ ঘটিকায় এসআরবি’র যৌথ দল কক্সবাজার সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, কালুর দোকান এলাকার বার্মিজ মার্কেট রোড সংলগ্ন মেসার্স হাফেজ আহমেদ চৌধুরী গ্যাস পাম্পের সামনে এক ব্যক্তি মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে। সংবাদ পেয়ে দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় আভিযানিক দল সেখানে পৌঁছালে পালানোর চেষ্টাকালে সরোয়ারকে আটক করা হয়।
‎‎পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে স্কচটেপ পেঁচানো ৭টি বান্ডেলে মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক কেনাবেচায় ব্যবহৃত ২টি বাটন মোবাইল ফোন এবং নগদ ৩৪০ টাকা জব্দ করা হয়।‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে মিয়ানমার ও সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।
‎উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com