1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হালুয়াঘাটে ২০ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, এক ব্যক্তিকে কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গৌরনদীতে দুঃস্তদের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী এআই দিয়ে এমপি শাহাদাত হোসেন সেলিমের কুরুচিপূর্ণ ছবি প্রকাশের প্রতিবাদে কাঞ্চনপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল কারিতাসের উদ্যোগে বন্যহাতি মোকাবেলায় করণীয় বিষয়ে টাস্কফোর্স সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সাভারে অভিযানের পরও বন্ধ হয়নি অবৈধ সীসা উৎপাদন: ঝুঁকিতে জনস্বাস্থ্য, হুমকিতে পরিবেশ হালুয়াঘাটে ২০ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, এক ব্যক্তিকে কারাদণ্ড গুমের শিকার পরিবারগুলোর জন্য নতুন বিভাগ গঠনের উদ্যোগকে স্বাগত জানাল বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি শরীয়তপুরে পরীক্ষা শেষে শিক্ষার্থীকে কুপিয়ে ও মারধরের অভিযোগ: পালং মডেল থানায় এজাহার ভারী বর্ষণে দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড়ধস ও বন্যার শঙ্কা খুলনায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

হালুয়াঘাটে ২০ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, এক ব্যক্তিকে কারাদণ্ড

reporter ফারুক হোসেন
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আটক ব্যক্তি হলেন হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের কয়রাহাটি গ্রামের হযরত আলীর ছেলে মো. সুজন মিয়া। ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে মোট ৮ হাজার মিটার চায়না দুয়ারী জাল ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জব্দ করা জালের বর্তমান বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “নিষিদ্ধ এসব জালের কারণে আমাদের জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযানে জব্দ করা সব জালই সরকার কর্তৃক নিষিদ্ধ। এসব জাল অত্যন্ত ক্ষতিকর। তাই মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের জালের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় বলেন, “হালুয়াঘাট উপজেলার ধারা বাজারের একটি গুদামে অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে সবার সম্মুখে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।”

উপজেলা প্রশাসন জানায়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com