1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

reporter মোঃ রোকন উদ্দিন
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বন্যাকবলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ। সংগঠনটির চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগকবলিত ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি আবু হেনা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন চৌধুরী। এছাড়াও তাসবিদুল কোরআন দাখিল মাদ্রাসার সাবেক ও ভারপ্রাপ্ত সুপার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগের সময় সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে মানবতার সেবায় আরও এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। তারা সবাইকে মানবিক কাজে অংশগ্রহণের আহ্বান জানান।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যার কারণে অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এমন সময়ে এই সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছুটা হলেও কষ্ট লাঘবে সহায়ক হবে।

অনুষ্ঠি‌তি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, মানবিক সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত করতে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com