২৬ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ০৬৩০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বাশালগাঁও বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৫১/১-এস বরাবর ভারতের অভ্যন্তর হতে ১১ জন (০২ জন পুরুষ, ০৪ জন মহিলা এবং ০৫ জন শিশু) বাংলাদেশী নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে কর্তব্যরত বিজিবি টহল দল বাংলাদেশের অভ্যন্তর হতে পুশ ইনকৃত নিম্নবর্ণিত ১১ জন নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে। ১/ মোঃ তবিবুর রহমান (৩৯), পিতা-মৃত মহাব্বত আলী, গ্রাম-বাগাডাঙ্গা, পোস্ট-হঠাৎগঞ্জ, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা। ২/মোছাঃ শামীমা খাতুন (২৭), স্বামী-মোঃ তবিবুর রহমান, গ্রাম-বাগাডাঙ্গা, পোস্ট-হঠাৎগঞ্জ, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা। ৩/ মোঃ আয়ান শেখ (৩), পিতা-মোঃ তবিবুর রহমান, গ্রাম-বাগাডাঙ্গা, পোস্ট-হঠাৎগঞ্জ, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা। ৪/ মোছাঃ রেশমা খাতুন (৩৪), স্বামী-মোঃ তবিবুর রহমান, গ্রাম-বাগাডাঙ্গা, পোস্ট-হঠাৎগঞ্জ, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা। ৫/মোছাঃ সুমাইয়া খাতুন (১৫), পিতা-মোঃ তবিবুর রহমান, গ্রাম-বাগাডাঙ্গা, পোস্ট-হঠাৎগঞ্জ, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা। ৬/মোছাঃ লামিয়া খাতুন (১০), পিতা-মোঃ তবিবুর রহমান, গ্রাম-বাগাডাঙ্গা, পোস্ট-হঠাৎগঞ্জ, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা। ৭/মোছাঃ সামিয়া খাতুন (৮), পিতা-মোঃ তবিবুর রহমান, গ্রাম-বাগাডাঙ্গা, পোস্ট-হঠাৎগঞ্জ, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা। ৮/ মোঃ আকতারুল ইসলাম (৩২), পিতা-মৃত মহাব্বত আলী, গ্রাম-বাগাডাঙ্গা, পোস্ট-হঠাৎগঞ্জ, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা। ৯/ মোছাঃ আঁখি আক্তার (২৫), স্বামী-মোঃ আকতারুল ইসলাম, গ্রাম-রাজপুর, পোস্ট-সোনাবাড়িয়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা। ১০/ মোঃ তাজিম উদ্দিন (১০), পিতা-মোঃ আকতারুল ইসলাম, গ্রাম-রাজপুর, পোস্ট-সোনাবাড়িয়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা। ১১/ মোছাঃ আয়াত খাতুন (৫), পিতা-মোঃ আকতারুল ইসলাম, গ্রাম-বাগাডাঙ্গা, পোস্ট-হঠাৎগঞ্জ, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা। আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কাজের সন্ধানে ইতিপূর্বে (০৫ হতে ০৬ বছর সময়কালে) বাংলাদেশ হতে বেনাপোল এলাকা দিয়ে ভারতের মুম্বাই গমন করেছিল। আনুমানিক ০৮-১০ দিন পূর্বে মুম্বাই পুলিশ কর্তৃক তাদেরকে গ্রেফতার করতঃ গত ২৫ আগস্ট ২০২৫ তারিখ সীমান্ত এলাকায় নিয়ে আসে। আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন সনদপত্র এবং অন্যান্য নথিপত্র যাচাই বাছাই করতঃ নাগরিকত্ব সঠিক হওয়ায় তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে জানিয়েছেন বিজিবি । উল্লেখ্য, বর্ণিত ঘটনার প্রতিবাদে বিজিবি এর পক্ষ হতে অদ্য ২৬ আগস্ট ২০২৫ তারিখ বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সীমাজে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রদান করার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক সকলকে অনুরোধ করে।