1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
স্বার্থান্বেষী মহল দেশের ‘নির্বাচন প্রক্রিয়ায়’ বাধা সৃষ্টি করছে: ড. এ কে আব্দুল মোমেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

স্বার্থান্বেষী মহল দেশের ‘নির্বাচন প্রক্রিয়ায়’ বাধা সৃষ্টি করছে: ড. এ কে আব্দুল মোমেন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৩, ৭:৪০ অপরাহ্ণ
ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’-এ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

নিউজ ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কিছু স্বার্থান্বেষী মহল দেশের ‘নির্বাচন প্রক্রিয়ায়’ বাধা সৃষ্টি করছে।

আজ এখানে ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ যোগ দিয়ে তিনি বলেন, ‘আমরা আভাস পেয়েছি যে-কেউ কেউ নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করার চেষ্টা করছে।’

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে টেকসই করার দায়িত্ব গণমাধ্যমের রয়েছে-উল্লেখ করে তিনি সাংবাদিকদের এ ধরনের অপচেষ্টার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

ড. মোমেন আরো বলেন, আমাদের দেশের শান্তি ও স্থিতিশীলতাকে টেকসই করতে হবে। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া, শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে।

পররাষ্ট্রমন্ত্রী বিদেশিদের কাছে, বিশেষ করে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের কাছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের সমাধান চাওয়ার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি বিশ্বাস করি আপনারা (মিডিয়া) এ ব্যাপারে তাদের সহায়ক ভূমিকা পালন করবেন না।’

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার বিদেশীদের দ্বারা নির্বাচনী আলোচনার মধ্যে কোনো চাপ অনুভব করছে না।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের সংলাপ অতীতে কোনো ফল দিয়েছে কিনা-তা তিনি জানেন না।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপকে ‘অকার্যকর আলোচনা’ আখ্যা দিয়ে-তিনি বলেন, যুক্তরাষ্ট্র (মার্কিন যুক্তরাষ্ট্র), যুক্তরাজ্য (ইউকে) অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে এ ধরনের সংলাপ হয় না বা সরকার প্রধানদের পদত্যাগও করতে হয় না।

মোমেন বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে এবং আওয়ামী লীগ সরকার কোনো সন্ত্রাসীর সঙ্গে কথা বলবে না। ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আমাদের ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে। এ ব্যাপারে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।’

তবে, পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা এখানে এসে নির্বাচন পর্যবেক্ষণ করছেন। ‘আমরা স্বচ্ছ আছি। আমাদের লুকানোর কিছু নেই।’

তিনি বলেন, সরকার আগামী সাধারণ নির্বাচনকে অংশগ্রহণমূলক এবং বিশ্বে একটি ‘মডেল ইলেকশন’ করতে চায়। তবে এর জন্য সব দলের আন্তরিক প্রতিশ্রুতি প্রয়োজন।

মন্ত্রী আরো বলেন, ‘(তবে) কোনো ‘সন্ত্রাসী দল’ নির্বাচনে যোগ না দিলে আমাদের কোনো সমস্যা নেই।’

পররাষ্ট্রমন্ত্রী সরকারের বিভিন্ন অর্জন এবং রপ্তানি বাড়ানোর প্রচেষ্টার কথা তুলে ধরেন।

ড. মোমেন বলেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বড় অর্জন যে তিনি গত এক দশকে দেশের ভাবমূর্তি পুরোপুরি পাল্টে দিয়েছেন। তাই বাংলাদেশ এখন আর সন্ত্রাসী ও সন্ত্রাসী কর্মকান্ডের দেশ নয়।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকতে চায় না, তবে সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com