1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সোসাইটি অব নিউরোসার্জনসের ২য় বারের মত সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আত্মসমর্পনকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতি কর্তৃক অবসরজনিত সংবর্ধনা ও চেক বিতরণ জকিগঞ্জে বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের হানা পেলেন নানা অনিয়ম “জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬” পুঠিয়াকে পরাজিত করে দুর্গাপুর উপজেলা ফাইনালে আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নজরুল ইসলাম আজাদের বিশাল র‍্যালি, জনসমুদ্রে পরিণত মহাসমাবেশ উখিয়ায় ১০ হাজার ইয়াবা উদ্ধার বিজিবির অভিযানে মাদক রেখে পালাল চোরাকারবারি জনগনের আস্থার প্রতিদান দিবো- ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

সোসাইটি অব নিউরোসার্জনসের ২য় বারের মত সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪, ৬:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৪ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের লেকচার হলে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৩ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের লেকচারার হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক এবং সার্জারি অনুষদ বিভাগের ডিন, প্রখ্যাত নিউরোসার্জনস, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন ২য় বারের মত বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ১২৬ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার পেয়েছেন ৯৯ ভোট। সারাদেশের ২২৮ জন নিউরোসার্জন এই নির্বাচনে প্রত্যক্ষ ভোট প্রদান করেন। রোববার দুপুরে ( ১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. আতিকুর রহমান এবং অন্যান্য মোট ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি, প্রখ্যাত নিউরোসার্জনস অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর নিউরোসার্জিক্যাল চিকিৎসাসেবা প্রদানের জন্য জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন মেডিকেল কলেজে নিউরোসার্জিক্যাল সার্ভিস চালু করা, ব্রেন ও মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত এবং স্ট্রোক আক্রান্ত রোগীদের জরুরি অপারেশনের পদ সৃষ্টির জন্য কাজ করবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশের নিউরোসার্জারিকে বিশ্বমানের পরিণত করার লক্ষ্যে সোসাইটি অব নিউরোসার্জন কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এজন্য তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন তিনি।

উল্লেখ্য, দক্ষ, দূরদর্শী, কর্মনিষ্ঠ, প্রজ্ঞাবান এই প্রখ্যাত চিকিৎসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের উন্নত রাষ্ট্রের অভিযাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারিসহ সকল বিভাগকে বিশ্বমানের চিকিৎসা সেবায় উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিকভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com