1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত!

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৩, ১:৩৮ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

গেলো কয়েক বছরে অভিনয় শিল্পীদের বড় একটা অংশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত থাকছেন। এর বাইরে তারা ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও পোস্ট করে মোটা টাকা আয় করছেন। এত কিছুর মধ্যেই হঠাৎ একটি সিদ্ধান্ত নিলেন কলকাতার অভিনেত্রী মানসী সেনগুপ্ত।

এই অভিনেত্রী মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ব্যক্তিগত ও পেশাগত কিছু কারণে সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য বিরতি নিচ্ছি। যদি কাজের কারণে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, তাহলে প্লিজ ই-মেইল করবেন। আমার টিম যোগাযোগ করে নেবে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে।

কেন হঠাৎ এই সিদ্ধান্ত মানসী’র ? এই প্রশ্ন এখন অনেকের মধ্যেই। তাকে বর্তমানে ‘নিমফুলের মধু’ সিরিয়ালে নেতিবাচক চরিত্রে তাকে দেখছেন দর্শক। মাঝে বেশ কিছু দিন মুম্বাইয়েও ছিলেন তিনি। ফিরে এসে আবার পুরোদমে টলিপাড়ায় কাজ শুরু করেছেন। কাজের মধ্যে কেন এমন সিদ্ধান্ত নিলেন মানসী ?

বিষয়টি নিয়ে মানসী বলেন, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একটু ঘেঁটে আছি। আপাতত পাঁচ বছরের মেয়েকে নিয়ে নিজের মতো থাকতে চাই। শুধু কাজে মন দিতে চাই। ব্যক্তিগত জীবনে একটা সমস্যা চলছে, যেটা প্রকাশ্যে আনতে চাই না। তবে বড় গল্প। সেজন্যই একটু নিজেকে সময় দিতে চাই। ভালো থাকতে চাই কাজ নিয়ে। কিন্তু আমি বিরতি নিচ্ছি মানে এমনটা নয় যে, আমি ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছি। আমার টিম আছে। কেউ যোগাযোগ করতে চাইলে করতে পারবে।

শোনা যাচ্ছে, খুব শীঘ্রি নতুন কাজ শুরু হবে মানসী’র। যদিও সেই বিষয়টি স্পষ্ট করতে চাইলেন না এই অভিনেত্রী। ব্যক্তিগত সমস্যার কারণে কি অবসাদ হচ্ছে ? এই বিষয়ে মানসী’র জবাব, এটা একটা বড় ব্যাপার। ভগবানের কৃপায় আমার জীবনে এখনো অবসাদ ছুঁতে পারেনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com