1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সৈয়দপুরে নতুন ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন বিলকিস ইসলাম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত জলঢাকায় ইসলামী ব্যাংকের গ্রাহকসেবা মাস পালন কাজিরহাটে নিখোঁজ হওয়া আব্দুল্লাহ মরা দেহ কীর্তনখোলা নদী থেকে উদ্ধার ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিক খলিলুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিল গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি কাশিয়ানী থানার মাহফুজুর রহমান জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের মডেল মসজিদসংলগ্ন সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উল্লাপাড়ার মুস্তাফিজুর রহমান জামালপুর সদর ঘোড়াধাপ হেলেঞ্চা কাটাখালি বিলে অবৈধ চাইনা জাল অপসারণ অভিযান। শাহজাদপুর উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তর পরিদর্শন করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক। নদী-খাল-বিলে মাছ বাঁচাতে অবৈধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে, প্রশাসক সিরাজুল ইসলাম।

সৈয়দপুরে নতুন ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন বিলকিস ইসলাম

– বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা, আধুনিক শিক্ষার অঙ্গীকার

reporter রাজু আহমেদ
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ

রবিবার (১৯ জুলাই)নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোদ্দ সোনাখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভার মধ্য দিয়ে নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।নতুন ভবনের উদ্বোধনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে যুক্ত হলো আধুনিক অবকাঠামোর নতুন অধ্যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী বালা-র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসন(৩০৭,নীলফামারী)-এর সংসদ সদস্য বিলকিস ইসলাম।তিনি ফিতা কেটে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

এ সময় প্রধান অতিথি বলেন,একটি আধুনিক,নিরাপদ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানই একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার অন্যতম ভিত্তি।শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে বৃক্ষরোপণের মতো উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল গফুর সরকার,সহ-সভাপতি কাজী একরামুল হক,সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন,উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু,উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুল হক,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন এবং উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,নবনির্মিত বিদ্যালয় ভবন শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন,শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। নতুন ভবনের উদ্বোধনকে ঘিরে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com