1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জ-৪ এ এডভোকেট নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ-২ এ নাছির উদ্দিন চৌধুরী—ধানের শীষের প্রার্থী ঘোষণা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

সুনামগঞ্জ-৪ এ এডভোকেট নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ-২ এ নাছির উদ্দিন চৌধুরী—ধানের শীষের প্রার্থী ঘোষণা

reporter অমিত তালুকদার, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ

সুনামগঞ্জের বাকি দুই আসন—সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) ও সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দলে বিভিন্ন জল্পনা-কল্পনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুনামগঞ্জ-৪ আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-২ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়ন ঘোষণার পর দুই আসনে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় সিদ্ধান্তে প্রার্থী চূড়ান্ত হওয়ায় দীর্ঘদিনের বিভাজন দূর করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার আহবান জানিয়েছেন স্থানীয় নেতারা।

সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু বলেন, “বিএনপির দুর্দিনে এড. নুরুল ইসলাম নুরুল মামলা-হামলা-হুলিয়াকে উপেক্ষা করে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে প্রার্থী করায় আমরা কৃতজ্ঞ। এখন ভেদাভেদ ভুলে দলের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”

দিরাই উপজেলা বিএনপির সাবেক স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রতন কুমার তালুকদার বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পাওয়ায় দুই প্রার্থীকে অভিনন্দন জানান এবং পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রার্থীতা পাওয়া এড. নুরুল ইসলাম নুরুল বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি জনগণকে সঙ্গে নিয়ে পালনের চেষ্টা করব। যারা প্রার্থী হওয়ার আশা করেছিলেন তাঁদের প্রতিও কৃতজ্ঞ। বিএনপি বড় দল—প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই জিয়ার আদর্শের সৈনিক। এখন লক্ষ্য একটাই—ধানের শীষের বিজয়।”

অন্যদিকে সুনামগঞ্জ-২ আসনের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বলেন, “এটাই আমার জীবনের শেষ নির্বাচন। দিরাই-শাল্লার জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। দল যে আস্থা রেখেছে, সেটি সম্মান করতে আমি সর্বশক্তি দিয়ে কাজ করব।”

দুই প্রার্থীই বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে বিএনপির এই ঘোষণাটি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com