1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জ সদর বিশ্বম্ভপুর চার আসনে সাধারণ ভোটারদের কাছে সর্বাধিক আলোচনায় দেওয়ান জয়নুল জাকেরীন। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জ সদর বিশ্বম্ভপুর চার আসনে সাধারণ ভোটারদের কাছে সর্বাধিক আলোচনায় দেওয়ান জয়নুল জাকেরীন।

reporter শফিকুল বারী, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ সদর বিশ্বম্ভপুর ৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে সর্বাধিক আলোচনায় রয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সদর উপজেলা পরিষদের সাবেক চারবারের উপজেলা চেয়ারম্যান হাছন রাজার পৌপুত্র দেওয়ান জয়নুল জাকেরীন।

মাঠ পর্যায়ের অনুসন্ধান ও দায়িত্বশীল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে জনপ্রিয়তা, ত্যাগ, পরিস্কার পরিচ্ছন্ন রাজনৈতিক নেতার গণগ্রহণযোগ্যতার দিক থেকে এই আসনে দেওয়ান জয়নুল জাকেরীনের বিকল্প নেই তৃণমূলের কাছে তিনি একজন
জন নন্দিত পরিচ্ছন্ন রাজনৈতিক নেতার প্রতীক হিসেবে পরিচিত।
মাঠে দেওয়ান জয়নুল জাকেরীনের তৎপরতা বর্তমানে তিনি রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে মাঠে সক্রিয় রয়েছেন।সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভপুর উপজেলার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, লিফলেট বিতরণ ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন। তার নেতৃত্বে বিএনপির ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের পুনর্গঠন কার্যক্রমও জোরদার হয়েছে। সুনামগঞ্জ সদর বিশ্বম্ভপুর আসনের যুবক বৃদ্ধ কৃষক শ্রমিক ছাত্র সকল শ্রেণীর মানুষের কাছে প্রিয় নাম দেওয়ান জয়নুল জাকেরীন।তৃণমূল বিএনপির নেতা কর্মীরা বলেন আমাদের একমাত্র ভরসা তিনিই। তাঁর নেতৃত্বে সুনামগঞ্জ সদর বিশ্বম্ভপুর আসনের মানুষের উন্নয়নের মাইলফলক তৈরী হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও রাজনৈতিক প্রেক্ষাপট সুনামগঞ্জ-৪ আসনটি ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে প্রায় সাড়ে ৩ লক্ষ ভোটার রয়েছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বিগত নির্বাচনে প্রার্থী ছিলেন সাবেক সচিব ড.মুহাম্মদ সাদিক। জুলাই বিপ্লবের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ আসনে নতুন প্রার্থী হিসেবে এ্যাডভোকেট শামসুউদ্দীন কে মাঠে রেখেছে,জামায়াতের কর্মীরা প্রচারণায় বেশ সরব রয়েছেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী মুফতি শহীদুল ইসলাম পলাশী ও নির্বাচনী মাঠ চুষে বেড়াচ্ছেন।এদিকে বিএনপির অভ্যন্তরে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আরেক হেভিওয়েট প্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও রয়েছেন মনোনয়ন দৌড়ে ভালো পজিশনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কয়েকজনের নাম শোনা গেলেও সাধারণ ভোটারদের দৃষ্টিতে দেওয়ান পরিবারের জয়নুল জাকেরীনই একমাত্র গ্রহণযোগ্য ও কর্মীসমর্থিত নেতা। তার পক্ষে দলের বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের শেষ প্রান্তে ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে সুনামগঞ্জ চার আসন হাওর বেষ্টিত সুনামগঞ্জ এ আসনটিতে নেই কোন শিল্প প্রতিষ্ঠান নেই কোন কর্মসংস্থানের ব্যাবস্হা কৃষি আর শ্রম দিয়েই জীবিকা নির্বাহ করেন এই আসনের বেশির ভাগ মানুষ। সুনামগঞ্জ সদর বিশ্বম্ভপুর চার আসনে মোট ভোটার সংখ্যা ৩,৪১,৮৩৩ এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৩,৩৬৮ নারী ভোটার ১,৬৮,৪৬৩ রয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com