1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবির) প্রস্তাবনা অনুযায়ী প্রশাসনসহ সম্মিলিত প্রচষ্টায় যাদুকাটা নদীর বালু মহাল বর্তমানে অসাধু ও কুচক্রী মহল এর হাত হতে সুরক্ষিত। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবির) প্রস্তাবনা অনুযায়ী প্রশাসনসহ সম্মিলিত প্রচষ্টায় যাদুকাটা নদীর বালু মহাল বর্তমানে অসাধু ও কুচক্রী মহল এর হাত হতে সুরক্ষিত।

reporter আজহারুল আলম সিপু, সুনামগঞ্জ প্রতিনিধি 
calendar প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ণ

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জের যাদুকাটা নদীতে সপ্তাহ খানেক পূর্বে স্থানীয় কিছু কুচক্রী মহল দখলকৃত খাস জমি বিক্রি করে বালু খেকোদের নিকট, যার ফলে পাড়ের জমি থেকে বালু নেওয়ার কারণে নদীর পাড় ভাঙ্গনের সম্ভাবনা দেখা দেয়। গত এক সপ্তাহে নিয়মিতভাবে সিভিল প্রশাসনকে সাথে নিয়ে টাস্কফোর্স গঠন করে বালু মহালে অভিযান চালায় বিজিবি। এছাড়াও ক্যাম্পে জনবল বৃদ্ধিসহ যাদুকাটা নদীতে (২৪ ঘন্টা) দিন এবং রাতে টহল কাযক্রম পরিচালনা করছে বিজিবি। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিরলস পরিশ্রম করে যাচ্ছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) । বর্তমানে বিজিবির টহল তৎপরতার পাশাপাশি সিভিল প্রশাসন কর্তৃক যৌথভাবে অভিযান পরিচালনা করার ফলে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের কার্যক্রমে সফলতা এসেছে। এখন যাদুকাটা নদীতে ইজারা বর্হিভূত এলাকায় আর অবৈধভাবে বালু উত্তোলনের কার্যক্রম দেখা যাচ্ছেনা। নিয়ম মেনে যাদুকাটা নদীর গভীর হতে সঠিক পদ্ধিতে বালু উত্তোলন করছে বালু ব্যবসায়ীরা। ভবিষ্যৎতে যদি নিয়ম ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায় তাহলে সাথে সাথে সিভিল প্রশাসন, স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানান বিজিবি অধিনায়ক। কিন্তু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ২৪ ঘন্টা বিজিবি সদস্য নিয়োজিত থাকলে সীমান্ত সুরক্ষাসহ অস্ত্র, মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি’র মূল দায়িত্ব ব্যাহত হবে বলে উদ্ধেগ প্রকাশ করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন এর অধিনায়ক। দেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত পর্যটন স্পট-শিমুল বাগান, বারেক টিলা, যাদুকাটা নদী। তাছাড়াও আমরা জানি ৩৬০ আউলিয়ার দেশ পূণ্যভূমি সিলেট- সুনামগঞ্জের যাদুকাটা নদীর পাড়ে রয়েছে শারফিনের মাজার এবং সনাতনী হিন্দু সম্প্রদায়ের পবিত্র স্থান অদ্বৈত মহাপ্রভূর বাড়ীসহ আরও অনেক গুরুত্বপূর্ণ স্থান। তাই পরিবেশ রক্ষাসহ যাদুকাটা নদীর পাড় ভাঙ্গন রক্ষায় প্রশাসনের সাথে অত্র এলাকার স্থানীয় জনগন, সুশীল সমাজসহ সকল স্তরের মানুষের সহযোগীতা একান্ত প্রয়োজন। বর্তমান অবস্থা বজায় থাকলে লোকালয় পর্যটন স্পটসহ নদী/গ্রাম ভাঙ্গন রোধ সম্ভবপর হবে। এলাকাবাসির দাবী বর্তমান স্থীতিশীল অবস্থা বজায় রেখে বৈধ উপায়ে ইজারাভূক্ত এলাকা হতে সনাতন পদ্ধতিতে যেন বালু উত্তোলন করা হয়। এ ব্যাপারে বিজিবি,পুলিশসহ প্রশাসনের কার্যকারী পদক্ষেপে, সর্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার ফলে স্থানীয় এলাকাবাসী বর্তমান ধারা বজায় রাখার জন্য দাবী জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com