1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সীমান্ত সুরক্ষায় বিজিবি’র জনসচেতনতামূলক সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ মেহেন্দিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রিয়াজুর রহমানের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ বিইমজার যুগপূর্তিতে বরিশালে সাংবাদিকদের সম্মাননা ও সংবর্ধনা কুলিয়ারচরে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করলেন প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠান পরিচালক ইতিবাচক উদ্যোগে আশাবাদ শিক্ষাই জাতির মেরুদণ্ড -সানজিদা ইসলাম এমপি শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ জনগণের সঙ্গে ভাঁওতাবাজি-প্রতারণা করেছে সরকার: শফিকুর রহমান

সীমান্ত সুরক্ষায় বিজিবি’র জনসচেতনতামূলক সভা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ

মোঃ আইয়ুব আনছারী: দিনাজপুরের বিরল কিশোরীগঞ্জ বিওপি কর্তৃক সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সম্মানিত অধিনায়ক, ভান্ডারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।

পাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় বিজিবি’র কিশোরীগঞ্জ কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম তার বক্তব্যে সীমান্ত সুরক্ষায় বিজিবি’র প্রতি সদস্যের পেশাদারিত্ব এবং স্থানীয় জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে দেশের সীমান্ত পরিস্থিতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত। এই প্রেক্ষাপটে তিনি স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতার ওপর আরও গুরুত্বারোপ করেন।

তিনি বিশেষ করে সীমান্তে মাদক দ্রব্য এবং চোরাচালান বন্ধে জনসাধারণের সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টা প্রতিহত করার পাশাপাশি সীমান্তে গরু-ছাগল চড়ানো বন্ধ করার উপর গুরুত্ব দেন। সকলকে বিজিবি’র কার্যক্রমে সহযোগিতার জন্য অনুরোধ জানিয়ে তিনি জানান, এই সহযোগিতা সীমান্ত সুরক্ষা ও দেশের উন্নয়নে সহায়ক হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর মাননীয় অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম । তিনি সভার শেষে মূল্যবান বক্তব্য রাখেন এবং সবার সহযোগিতার জন্য আহ্বান জানান।

সভায় ৬ নং ভান্ডারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামনুর রশিদ স্থানীয় জনগণের উদ্দেশ্যে সীমান্ত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভাটি স্থানীয়দের মধ্যে সীমান্ত সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহযোগিতার মনোভাব জাগ্রত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com