সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে “শ্রমিক সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা ব্যাটারিচালিত যান চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
“শ্রমিক সমাবেশ সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত যান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ – জীবন ও জীবিকা বাঁচাও।
বিচ্ছিন্নকৃত সকল বৈদ্যুতিক লাইন ফিরিয়ে দাওসহ শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়নে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করেই ব্যাটারিচালিত যানবাহনের ওপর হঠাৎ নিষেধাজ্ঞা আরোপ করায় হাজারো শ্রমিক পরিবার অনিশ্চয়তায় পড়েছে। এতে বহু চালক, মেকানিক ও গ্যারেজ শ্রমিকের জীবিকা বন্ধ হয়ে গেছে।
আরেকজন শ্রমিক নেতা সিলেটের বিভাগীয় কমিশনার এবং ডিসি মহোদয়কে উদ্দেশ্য করে বলেন, আমরা এখনও শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছি। এখনও সময় আছে আমাদের দাবি গুলো মেনে নিন। শ্রমিকগণ উছলি গেলে কোনো বায় দি কোল পাইতা না।
একজন শ্রমিক নেতা সমাবেশে বলেন, “আমরা নিয়ম মানতে চাই, কিন্তু পেটের দিকেও তাকাতে হবে। সরকারের উচিত শ্রমিকদের জীবনধারণের উপযুক্ত সমাধান না পাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।”
অন্য বক্তারা বলেন, সরকার ও প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে। নইলে তারা আন্দোলন আরও বেগবান করবেন বলে হুঁশিয়ারি দেন।