1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩৯জন কৃতি শিক্ষার্থী পেল পুরষ্কার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনা ক্রিসেন্ট মিলের কাঁধে ৬২ টি মামলা কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তিন মাসের অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত- ২  পতাকা বৈঠকের পর কুষ্টিয়া সীমান্তে শূন্যরেখা থেকে সেই ১২ জনকে সরিয়ে নিলো বিএসএফ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে পটিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে কৃষকের ধানি জমিতে রমরমা মাটি কাটার উৎসব নির্বাচন কমিশনের অবহেলায় এনআইডি কার্ড ভুল হওয়ার প্রায়শ্চিত্ত কেন জনগণ ভোগ করবে? রামেকে ‘মৃত্যু বাণিজ্য’! লাশবাহী অ্যাম্বুলেন্সে সিন্ডিকেটের দৌরাত্ম্য, ভাড়ায় গলাকাটা নৈরাজ্যের অভিযোগ প্যারাগন ফিড মিলের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ক্লাবের দোকান অবৈধভাবে ব্যবহারের অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩৯জন কৃতি শিক্ষার্থী পেল পুরষ্কার

reporter মোঃ সুজন আহমেদ, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম
(এসইডিপি) এর আওতায় ” মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ” এবং শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগে ৩৯ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।

৩০ জুলাই বুধবার বেলা ১২টায় উপজেলার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগ্জ জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল জাব্বার । উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মাদ হাসনাত।
এসময় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মোঃ আব্দুল কাদের বিশ্বাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উল্লাপাড়া

অন্যন্যদের উপস্থিত ছিলেন, মীর আব্দুল হান্নান অধ্যক্ষ উল্লাপাড়া মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, মোঃ সিরাজুল ইসলাম অধ্যক্ষ হামিদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ, মোঃ আব্দুল মজিদ প্রধান শিক্ষক উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল,মোঃ শাহীদুল ইসলাম আহবায়ক বাংলাদেশ শিক্ষক সমিতি উল্লাপাড়া উপজেলা, উল্লাপাড়া উপজেলা প্রেসক্লাবের ক্লাবের সভাপতি মোঃআনিছুর রহমান লিটন মাই টিভি, মোঃশিশির হোসেন আনন্দ টিভি, মোঃআলমগীর হোসেন চ্যালেঞ্জ এস, মোঃ সাইফুল ইসলাম দৈনিক আজকের খবর, মোঃ মইনুল হোসেন সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ থেকে আগত প্রায় শতাধিক শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসএসসি পরীক্ষায় কৃতিত্বের ভিত্তিতে নির্বাচিত প্রতিটি কৃতি শিক্ষার্থীকে তাদের শিক্ষাজীবনে উত্তম ফলাফল ও পারফরম্যান্সের ভিত্তিতে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় বক্তারা বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। যারা আজ পুরস্কার পেয়েছে, তারা শুধু নিজেদের নয়, বরং পরিবার, প্রতিষ্ঠান ও সমাজে গর্ব। সরকারের এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে, এবং পুরস্কার আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com