1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
‎সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১২ লাখ টাকা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাজিরহাট হিন্দু সম্প্রদায়ের বিষ্ণুপ্রিয়ার গরু চুরি ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের রূপ বদলাতে আসছি আমি, আপনাদের সন্তান হিসেবে বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান, চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন শরীয়তপুরের জাজিরায় পশ্চিম নাওডোবা বিয়ের প্রলভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ১ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ, পুলিশ সুপারের কাছে আবেদন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর সফল অভিযান: চোর দলের সদস্য গ্রেফতার ১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা ‎সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১২ লাখ টাকা

‎সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১২ লাখ টাকা

reporter ‎মো: বশির আহমেদ, সিংগাইর (মানিকগঞ্জ)
calendar প্রকাশিত: ৪ জুন, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে ২টি মিষ্টির দোকান ও ২ টি কনফেকশনারি দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে । বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ভুক্তভোগীরা হলেন,কালাচাঁন মিষ্টান্ন ভান্ডার মালিক রাজিব,নিমাইচাঁন মিষ্টান্ন ভান্ডার মালিক জয়ন্ত ঘোষ (দিব),কনফেকশনারির মালিক তৌহিদুর রহমান তুহিন ও বাবুল হোসেন।
স্থানীয় সূত্রে জানাযায়,রাত সাড়ে ১১ টার দিকে হঠাৎ কালাচাঁন মিষ্টান্ন ভান্ডার থেকে আগুন দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে যায়। পরে উপজেলা ফায়ার সার্ভিস টিমকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছাতে ততক্ষণে ৪ টি দোকান পুড়ে যায়। পরবর্তী ফায়ার সার্ভিস টিম সম্পূর্ন আগুন নিয়ন্ত্রণে আনে।
‎ভুক্তভোগী রাজিব, দিব ঘোষ,তুহিন ও বাবুল হোসেন জানান,আমাদের শেষ সম্বল এ ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসার ওপর নির্ভর ছিল আমাদের পরিবার । সেটা পুড়ে গিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। ঘুরে দাড়ানোর জন্য সরকারের সহযোগিতা চান তারা।
‎উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ মো.মহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ৪টি দোকানের মালামাল আসবাবপত্র পুড়ে আনুমানিক ১২ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান তিনি।
‎উপজেলা নির্বাহি অফিসার খারুন্নাহার জানান,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সরকারিভাবে সহযোগীতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com