1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সাতক্ষীরায় জাতীয় মৎস্য-২০২৬ উপলক্ষে র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদীর শৈলা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন এআই নতুন প্রজন্মকে অলস করে তুলছে দিনাজপুরের বিরামপুরে আরতি হাঁসদার মায়ের মৃত্যুতে আদিবাসী পার্টির নেতৃবৃন্দের গভীর শোক খুলনায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ গ্রেফতার আমরা বেদায়াত, কুফর ও বাতিলের বিরুদ্ধে ; এদের সাথে আমাদের কোনো আপোষ নাই -ছারছীনার পীর ছাহেব আমনের মৌসুমে স্বস্তি: মোহনপুরে আউশ ধান পরিচর্যায় ব্যস্ত কৃষকরা প্রিয় উত্তম স্যার আর নেই: শোকস্তব্ধ মনিরামপুর ডিগ্রি কলেজ বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কাশিমপুরে জমজমাট চোরাই তেলের কারবার রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সাতক্ষীরায় জাতীয় মৎস্য-২০২৬ উপলক্ষে র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ

reporter মোঃ হাফিজ ,সাতক্ষীরা
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ

সাতক্ষীরায় রূপালী মৎসে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা অফিসার জিএম সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, সাতক্ষীরা জেলা পোনা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও সাতক্ষীরা-খুলনা অঞ্চলের সেব এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সদর উপজেলা সহকারী সিনিয়র মৎস্য অফিসার মোঃ লুৎফর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনতা ব্যাংক সদর উপজেলা শাখার ম্যানেজার শাহিনুর রহমান, মৎস্য চাষী আহছান উল্লাহ, পুরস্কার প্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য চাষী গোলাম রসুল প্রমূখ।
আলোচনা সভা পূর্বে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর হতে মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, মৎস্য অফিসের কর্মকর্তা সহ ব্যবসায়ী ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com