1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
খুলনায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদীর শৈলা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন এআই নতুন প্রজন্মকে অলস করে তুলছে দিনাজপুরের বিরামপুরে আরতি হাঁসদার মায়ের মৃত্যুতে আদিবাসী পার্টির নেতৃবৃন্দের গভীর শোক খুলনায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ গ্রেফতার আমরা বেদায়াত, কুফর ও বাতিলের বিরুদ্ধে ; এদের সাথে আমাদের কোনো আপোষ নাই -ছারছীনার পীর ছাহেব আমনের মৌসুমে স্বস্তি: মোহনপুরে আউশ ধান পরিচর্যায় ব্যস্ত কৃষকরা প্রিয় উত্তম স্যার আর নেই: শোকস্তব্ধ মনিরামপুর ডিগ্রি কলেজ বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কাশিমপুরে জমজমাট চোরাই তেলের কারবার রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

খুলনায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ গ্রেফতার

reporter খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ

খুলনা মহানগরীর হরিনটানা থানায় দায়ের করা সংঘবদ্ধ ডাকাতির মামলায় এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ(২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ ( ডিবি) কেএমপি। পুলিশের দাবি, গ্রেফতারকৃত জিহাদ শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী। গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় আজ ১৮ আগষ্ট রাত আনুমানিক ১ টা থেকে দেড়টার মধ্যে খানজাহানআলী থানাধীন ফুলবাড়িগেট থেকে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ সুত্রে জানাগেছে, তদন্তে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তিগত বিশ্লেষনের মাধ্যমে হরিনটানা থানায় দায়ের করা সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় জিহাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার তথ্য প্রমান পাওয়া গেছে। একই ঘটনার পুর্বে গ্রেফতার হওয়া অন্যান্য আসামিদের সঙ্গে তার যোগাযোগের তথ্য ও তদন্তে উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংঘবদ্ধ ডাকাতির ঘটনার মুল রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com