1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দেশীয় পণ্যের বিশাল সমাহারে চট্টগ্রামে জমজমাট মেলা মাযহাব অস্বীকারের প্রবণতা থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে -ছারছীনার পীর ছাহেব দীর্ঘ প্রতীক্ষার অবসান, রত্নাই সেতু উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু খুলনায় মাদক বিক্রির ১১৭ স্পটের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে হালুয়াঘাটে ঐতিহ্যবাহী তাঁত শিল্প পুনরুজ্জীবনে উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ মঠবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা,নারী যাত্রী গ্রেপ্তার চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যুর জের,প্রশাসনের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন শ্রীনগরের বাঘড়ায় মাদক, জুয়া ও নারী ও শিশু নির্যাতন অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা 

সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

reporter মোঃকামরুল হাসান,সোনারগাঁও 
calendar প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দৈনিক সংবাদের সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কর্তৃক দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁয়ের সকল সাংবাদিক ও সোনারগাঁ উপজেলা খেলাঘরের উদ্যোগে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সোনারগাঁ উপজেলা খেলাঘরের সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে সেটিকে পেশাগত দায়িত্ব পালনের কারণে হয়রানি করা হচ্ছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। তারা বলেন, সাংবাদিকরা যেন ভয় বা চাপ ছাড়াই তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি।

বক্তারা আরও বলেন, যেকোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে অভিযোগের ভিত্তি ও মামলার প্রেক্ষাপট নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করতে হবে। একই সঙ্গে প্রকৃত অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা এবং নিরপরাধ কাউকে হয়রানি না করার দাবি জানান তারা।

এ ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি পক্ষপাতহীন ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com