1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য: স্পীকার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নন্দিনী হত্যার বিচার হবে খুব দ্রুত পরিবারের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু ভালোবেসে বিয়ে, দাম্পত্য কলহে বিয়ের ৮ মাস পরই রহস্যজনক মৃত্যু নিবিরের মুলাদীতে রাস্তার কাজে ধীরগতি। দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ ‎সিংগাইরে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে গণস্বাক্ষরসহ অভিযোগ কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জের রূপসী কাজীপাড়ায় ডাইং মিলের বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে কুমিল্লায় লবণ বোঝাই কভার্ড ভ্যান  ইয়াবা উদ্ধার, আটক ৫ পলাশবাড়ীতে বিশ্বের সর্ব বৃহৎ রাম মুর্তি নির্মান কেন্দ্র করে চরম উত্তেজনা উদ্বেগ

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য: স্পীকার

reporter খোন্দকার সাফিউল আলী
calendar প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ

১৩ জুন ২০২৬ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন। এটি বাংলাদেশে অত্যন্ত সুসংগঠিতভাবে মানবসেবায় তাদের কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য।

তিনি  শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকায় লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের ৩৯তম বার্ষিক কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোঃ আশরাফ হোসেন খান হীরা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন কনভেনশন চেয়ারপারসন লায়ন সাবিনা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক।অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট লায়ন্স নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

স্পীকার বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সরকারের পাশাপাশি লায়ন্স ইন্টারন্যাশনালের মতো স্বেচ্ছাসেবী সংগঠন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশ বিনিমার্ণে লায়ন্স সদস্যদের ভূমিকা মানবকল্যাণে নতুন দিগন্তের উন্মোচন করেছে। তিনি বলেন, লায়ন্স সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও শিষ্টাচার সমাজের জন্য অনুকরণীয়।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ সেবামূলক সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্বের ২০০টিরও অধিক দেশ ও ভৌগোলিক অঞ্চলে প্রায় ১৪ লক্ষাধিক সদস্যের মাধ্যমে মানবসেবা, দৃষ্টিশক্তি সংরক্ষণ, ক্ষুধা নিরসন, পরিবেশ সুরক্ষা, ডায়াবেটিস সচেতনতা, শিশু-ক্যান্সার সহায়তা, যুব উন্নয়ন এবং দুর্যোগকালীন মানবিক সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। “We Serve” (আমরা সেবা করি) মূলমন্ত্রে পরিচালিত এ সংগঠন এক শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এসময় স্পীকার কনভেনশনের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং স্যুভেনির এর মোড়ক উন্মোচন করেন। পরবর্তীতে বিশিষ্ট অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং লায়ন্স আন্দোলনে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়।

কনভেনশনে বক্তারা মানবকল্যাণে লায়ন্স ইন্টারন্যাশনালের অবদান, সামাজিক দায়বদ্ধতা এবং সেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে লায়ন্স সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক, জেলা গভর্নর, ক্লাব প্রতিনিধি, সদস্যবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com