1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সমাজসেবায় অবদানের জন্য ৫ রিয়েল হিরোকে সংবর্ধনা দিলো ‘Sujan’s Search for Social Heroes’ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সীমান্তে বিজিবি’র রাতভর অভিযান: কক্সবাজারে ফেলে যাওয়া ব্যাগ থেকে  ইয়াবা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ঝটিকা অভিযান,পেছনের দরজা দিয়ে পালালো চিহ্নিত মাদক কারবারি আজাদ সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র সহ ৬ শীর্ষ ছিনতাইকারী সহ ১৪ জন আটক কুলিয়ারচরে রাতে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত সমাজসেবায় অবদানের জন্য ৫ রিয়েল হিরোকে সংবর্ধনা দিলো ‘Sujan’s Search for Social Heroes’ ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিনে গ্যাটজার আজীবন সম্মাননা প্রদান ‎ডাসারে কৃষিজমি থেকে বাকপ্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি দেওয়ান মামুনকে সংবর্ধনা নলডাঙ্গায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ১৫ হাজার টাকা জরিমানা

সমাজসেবায় অবদানের জন্য ৫ রিয়েল হিরোকে সংবর্ধনা দিলো ‘Sujan’s Search for Social Heroes’

reporter মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর
calendar প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ

সিনেমা বা নাটকের কোনো হিরো নয়, বরং সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবীদের খুঁজে বের করে সম্মাননা দিয়েছে ‘Sujan’s Search for Social Heroes’। গত শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর পাড়ে ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ছিল ‘Sujan’s Search for Social Heroes’-এর ৬ষ্ঠ পর্ব।

সিরাজগঞ্জ জেলায় মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশব্যাপী আলোচিত পাঁচজন ব্যক্তি ও সংগঠনকে এ পর্বে ‘সোশ্যাল হিরো’ হিসেবে সম্মাননা দেওয়া হয়।

সংবর্ধিতরা হলেন, অসংখ্য এতিম ও দুস্থ তরুণীর রাজকীয় বিয়ের আয়োজন করা দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান ও শাহজাদপুরের কৃতি সন্তান মোঃ মামুন বিশ্বাস। উল্লাপাড়ার কৃতি সন্তান ও চিত্রপুরীর কৃষিচিত্রের পরিচালক, মোঃ রফিকুল ইসলাম মানিক। ‘প্রচেষ্টা সবার জন্য’ মানবিক সংগঠনের চেয়ারম্যান ও শাহজাদপুরের কৃতি সন্তান মোঃ শাহবাজ খান সানী। ‘সুখপাখি’ সিরাজগঞ্জের পরিচালক শেখ মোঃ রজব এবং মানবিক সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’।

শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ ইকবাল হাসান ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ‘Sujan’s Search for Social Heroes’-এর মোঃ সুজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রফিকুল ইসলাম মানিক।

এছাড়াও বক্তব্য রাখেন শাহজাদপুরের কৃতি সন্তান মোঃ মামুন বিশ্বাস। মোঃ শাহবাজ খান সানী। সিরাজগঞ্জের শেখ মোঃ রজব। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান, মোছাঃ লায়লা ফেরদৌস হিমেল। এবং যমুনা টেলিভিশনের সাংবাদিক,মোঃ গোলাম মোস্তফা রুবেল।

বক্তারা বলেন, যারা নীরবে-নিভৃতে মানুষের জন্য কাজ করে যান, প্রকৃতপক্ষে তারাই রিয়েল হিরো। এসব মানবিক মানুষ সংবর্ধনা বা স্বীকৃতির আশায় কাজ করেন না, বরং নিজেদের মানবিক দায়বদ্ধতা ও ভালোবাসা থেকেই মানুষের পাশে দাঁড়ান।তারা আরও বলেন, মানবিক কর্মকাণ্ডে বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জ জেলা অনেকটাই এগিয়ে রয়েছে। সমাজের এমন নীরব মানবিক যোদ্ধাদের খুঁজে বের করে সম্মানিত করার উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে পাঁচজন মানবিক সোশ্যাল হিরোর হাতে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন স্পন্সরের পক্ষ থেকে তাদের হাতে ২১টি উপহার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com