1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু

reporter নাজমুস সালেহীন সজীব সখীপুর
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ফেরদৌস (৩০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে সখীপুর-গোড়াই সড়কের শোলাপ্রতিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস উপজেলার শোলাপ্রতিমা গ্রামের গাধুর স্টেশন এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস একটি অটোভ্যান চালিয়ে সখীপুরের দিকে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তার অটোভ্যানে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন বলেন, নিহতের প্রাথমিক সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার (২৮ জুলাই) একই সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (৬০) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি প্রতিমা বংকী গ্রামের বাসিন্দা গুনজর আলীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল পথচারী জয়নাল আবেদীনকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটিতে চারজন আরোহী ছিলেন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টানা দুই দিনে সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী ও শোলাপ্রতিমা এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সড়কটিতে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com