1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
শেরপুরের বেতমারী-ঘুঘুরাকান্দি ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আসাদুজ্জামান অপু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডাঃ সাইয়েদুর রহমান বরিশালের সিভিল সার্জন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন পটুয়াখালীতে দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম, প্রশাসনের সহায়তায় চলছে চিকিৎসা ৯ম পে-স্কেল: জাতি কী এবার ঘুষের অভিশাপ থেকে মুক্তি পাবে? বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সঙ্গে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দারুস সালাম শাখা বিএনপি’র উদ্দ্যেগে ‘বিনামূল্যে মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত আশুলিয়ায় পাথালিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ দক্ষিণ আইচায় করাত কলের তিনটি  ট্রান্সফরমার চুরি

শেরপুরের বেতমারী-ঘুঘুরাকান্দি ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আসাদুজ্জামান অপু

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার ১৪নং বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন দুলাল অসুস্থ জনিত কারণে তিন মাসের ছুটিতে থাকায় ইউনিয়নবাসীর সেবা প্রদান কার্যক্রম অব্যাহত ও সচল রাখার স্বার্থে ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান অপুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়। স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৩.১০১ ও ১০২ ধারা অনুযায়ী মোঃ আসাদুজ্জামান অপুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ২০ জানুয়ারি স্বাক্ষরিত এক পত্রাদেশের মাধ্যমে ওই আদেশ দেয়া হয়। এতে ২১ জানুয়ারি মঙ্গলবার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের জনসাধারণের উপস্থিতিতে আসাদুজ্জামান অপু ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসবে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরু করেন। এর আগে বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আতাহারুল ইসলাম আতা, ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান প্রমুখ। বক্তব্য শেষে বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, ইউনিয়নবাসী ও সর্বস্তরের জনগণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান অপুকে ফুলেল শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com