1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরের নালিতাবাড়ীতে সাংবাদিকদের ওপর হামলা:গ্রেফতার-২ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

শেরপুরের নালিতাবাড়ীতে সাংবাদিকদের ওপর হামলা:গ্রেফতার-২

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৮ মে, ২০২৫, ২:২০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সফরকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঘটনার পরপরই এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়। ঘটনার পরপরই অভিযান চালিয়ে দাওধারা এলাকার মৃত আবদুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) এবং কাটাবাড়ি এলাকার বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলীকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নালিতাবাড়ী সফর করেন। তার উপস্থিতিতে স্থানীয়রা একটি পর্যটন কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে বন বিভাগের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার এক পর্যায়ে উত্তেজিত কিছু এলাকাবাসী গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৬ জন সাংবাদিক আহত হন বলে জানা গেছে।

ঘটনার পর জেলার সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং দোষীদের দ্রুত বিচার দাবি করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com