1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা নিয়ে ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দিনাজপুরের বিরামপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত: বিজিবি ও স্থানীয়দের সতর্কতায় ব্যর্থ অনুপ্রবেশ সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সাবেক ভিপি শামীম খান। ভাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত মশাল মিছিলের পর বিএনপির বিক্ষোভ: ‘শান্ত ভাঙ্গাকে অশান্ত করতে দেব না সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ঝিনাইদহ সদর থানা পুলিশ কর্তৃক দস্যুতা চক্রের দশ সদস্য আটক, লুন্ঠিত ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার। সারাদেশে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিশোধের মহা উৎসব চলছে নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক

শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা নিয়ে ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ণ

আমিনুল ইসলাম রাজু,নালিতাবাড়ী,শেরপুরঃ  শেরপুরের নালিতাবাড়ীতে সুদে ঋণ দেওয়ার পর ওই টাকা আদায়কে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্রের হামলায় গুরুতর আহত দেলোয়ার হোসেন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৭ জানুয়ারি সন্ধ্যা আটটার উপজেলার শহরতলী গ্রাম দক্ষিণ কালিনগরে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল ব্রিজপাড় বাসিন্দা মৃত আব্দুস সামাদের ছেলেদের সাথে সুদে ঋণ গ্রহীতা রিকশা চালক তারা মিয়ার দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বকে কেন্দ্র করে মঙ্গলবার আটটার দিকে ব্রিজপাড়ে থাকা দেলোয়ারের ছেলের দোকানের সামনে তারা মিয়ার সাথে বিতের্ক জড়ায় শেখ ফরিদ, আলম ও রবিউল নামের তিনভাই। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে তারার মিয়ার মামাতো ভাই মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন ফেরাতে যান। এসময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের কোপে দেলোয়ারসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দেলোয়ারসহ দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ নেওয়ার পথে দেলোয়ার মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, সুদের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের প্রতিপক্ষের হাতে একজন মারা গেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com