1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরের নালিতাবাড়ীতে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক মহিষ বিক্রির টাকা নিয়ে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু গুনীজন সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক বাদল চৌধুরী গোদাগাড়ীতে গবাদিপশুর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পটুয়াখালী বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ু নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন ও বরিশাল উওর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুর মাতার মাগফিরাত কামনায় দোয়ার অনুষ্ঠান সম্পন্ন: হাজারো মানুষের ঢল ভোলা সদর অ্যাডভোকেট পরিচয়ে কাল্পনিক মামলা! ভোলায় ক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন আশুলিয়ায় চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, ৯৯৯-এ ফোনে রক্ষা পেলেন নারী  চালক-হেলপারসহ  গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে অসহায় ও দুস্থ ২০০ পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ মায়ানমারে পাচারকালে ৬ বস্তা ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ, আটক ১

শেরপুরের নালিতাবাড়ীতে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:  শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে ইয়াসিন (২৬) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ নিজ ঘর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় তার মরদেহ ধর্ণায় ঝুলছিলো। ১৩ জানুয়ারি  রাত ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের পশ্চিম বাগিচাপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। প্রায় ৫-৬ মাস আগে একই এলাকায় পারিবারিকভাবে বিয়ে করে ইয়াসিন। বিয়ের প্রায় দুই মাস পর সে ঢাকার দিকে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতে চলে যায়। তিন মাস থাকার পর কয়েকদিন হলো বাড়ি আসে। সোমবার শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি আসে এবং দুপুরের খাবার খেয়ে নিজ ঘরে দরজা বন্ধ করে ঘুমাতে যায়। রাতে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা খোলে ভিতরে প্রবেশ করে দেখে ইয়াসিনের লাশ ঘরের ধর্ণায় সাথে ঝুলছে। পরে নালিতাবাড়ী থানা পুলিশকে খবর দিলে ইয়াসিনের লাশ উদ্ধার করে। পরিবারের বরাত দিয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, বাড়ি ফেরার পর ইয়াসিন ও তার স্ত্রীর মাঝে বনিবনা হচ্ছিল না। ধারণা করা হচ্ছে, এ কারণেই অভিমানে ইয়াসিন আত্মহত্যা করেছে। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারে কারও আপত্তি না থাকায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তবে লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com