1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে র‍্যাব-১৪ অভিযানে সাজা প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

শেরপুরে র‍্যাব-১৪ অভিযানে সাজা প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর 
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫, ৭:২০ অপরাহ্ণ

শেরপুরে র‍্যাব-১৪ জামালপুরের অভিযানে মোঃ রানা (৩৫) নামে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে শেরপুর জেলার সদর থানাধীন শিমুলতলী এলাকা হতে ০১ বছরের সাজা প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী সোহেল রানাকে গ্রেফতার করে সিপিসি-১, র‍্যাব ১৪, জামালপুর।

র‍্যাব-১৪ সূত্রে জানা গেছে, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, অপহৃত ভিকটিম উদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও মাদক উদ্ধারসহ মাদক কারবারিকে গ্রেফতারে র‌্যাব বরাবরই প্রশংসনীয় কাজ করে থাকে।
এর ধারাবাহিকতায় ২২ জুলাই মঙ্গলবার রাত অনুমান ০৯:৩০ ঘটিকায় সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার সদর থানাধীন শিমুলতলী এলাকায় অভিযান পরিচালনা করে শেরপুর জেলার পারিবারিক মোকদ্দমা নং-৮৭/২০১৭ এবং সিআর-৮৭/১৭, প্রসেস নং-২৫৬/২৪ এর ০১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ সোহেল রানা (৩৫), পিতা-মোঃ আব্দুল মান্নান, সাং-টিকারচর, থানা ও জেলা-শেরপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার অরিক্ত পুলিশ সুপার এ টি এম আমিনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com