1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে যৌথবাহিনীর অভিযানে তিন যুবক আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌদ্দগ্রামে জেএমআই সিরিঞ্জ কারখানায় শ্রমিক আন্দোলন, ৭ দফা দাবিতে বিক্ষোভ ‘ফ্রিডম অব প্রেস’ নয়, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ‘মিস অ্যান্ড ডিসইনফরমেশন’: তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় চড়া দামে পেট্রোল ও ডিজেল বিক্রি,চরম বিপাকে সাধারণ মানুষ অনিয়ম ধরতে রোগী সেজে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক অভিযান ‎বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় বিএনপি নেতা শাকিলের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ বরিশাল উজিরপুরের সাতলা শাপলা বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গোয়াইনঘাট সীমান্তে মানব পাচার চক্রের দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী; কঠোর অভিযানের দাবি ভাঙছে পুরোনো ভবন, গড়ে উঠছে বহু বছরের স্বপ্নের স্বাস্থ্যকেন্দ্র বিনধারা বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বিরলে কম্পিউটার প্রশিক্ষণের শুভ- উদ্বোধন- ২০২৬,আয়োজনেঃ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি।

শেরপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে যৌথবাহিনীর অভিযানে তিন যুবক আটক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাটারী চালিত ইজিবাইক এবং অটো রিকশা থেকে অবৈধভাবে ওইসব গাড়ির চালকদের কাছ থেকে চাঁদা আদায় কালে উত্তোলিত চাঁদার ১০ হাজার ৯৪০ টাকাসহ তিন চাঁদাবাজকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
আটককৃত চাঁদাবাজরা হলো- শেরপুর সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামের আঃ রশিদের ছেলে মোঃ ইমাম হোসেন (৩৪), পশ্চিমপাড়া গ্রামের মোঃ মোজাফফর হোসেনের ছেলে মোঃ বাবুল মিয়া (২০) ও একই উপজেলার খুনুয়া গ্রামের মোঃ নবীর উদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩১)।
পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী শেরপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা ও সদর থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কে ওই তিন চাঁদাবাজ সংগঠনের নামে ব্যাটারী চালিত ইজিবাইক ও অটোরিকশা থেকে এককালিন ৩০০ টাকা এবং মাসিক ১০০ টাকা করে চাঁদা আদায় করার সময় তাদের আটক করা হয়। পরে আটককৃতদের কাছ থেকে উত্তোলিত চাঁদার ১০ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়। এঘটনায় ওই তিন চাঁদাবাজকে শেরপুর সদর থানায় সোপর্দ করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই সড়কে যাতায়াতকারী ব্যাটারী চালিত ইজিবাইক ও অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। এব্যাপারে শেরপুর সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com