1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি প্রসারে রিডিং পড়ার কোনো বিকল্প নেই-ডিসি সাইফুর রহমান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি প্রসারে রিডিং পড়ার কোনো বিকল্প নেই-ডিসি সাইফুর রহমান

reporter আরিফ রববানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ

ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেছেন-শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং চিন্তাশক্তি প্রসারে নিয়মিত রিডিং বা বই পড়ার কোনো বিকল্প নেই। এটি শুধু জ্ঞানই বাড়ায় না, বরং আত্মবিশ্বাস ও বিশ্লেষণের ক্ষমতা তৈরি করে, যা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সাফল্যের মূল ভিত্তি।শিক্ষার্থীদের জ্ঞান ও বুদ্ধির বিকাশে নিয়মিত বই পড়ার অভ্যাস পাঠ্যপুস্তকের বাইরের জগত সম্পর্কে জানতে সাহায্য করে, যা মেধা বিকাশে সরাসরি ভূমিকা রাখে তিনি বলেন-ভাষা ও প্রকাশভঙ্গির উন্নতির লক্ষে প্রতিটি শিক্ষার্থীর রিডিং পড়ার মাধ্যমে নতুন শব্দ, বাক্যের গঠন এবং ভাষা ব্যবহারের দক্ষতা বাড়ে, যা সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। এসময় তিনি বলেন-নিয়মিত পাঠাভ্যাস শিক্ষার্থীদের কল্পনাশক্তি বৃদ্ধি করে এবং নতুন বিষয় শেখার আগ্রহ জাগিয়ে তোলে, যা তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলে।

সোমবার (২ মার্চ) ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের হল রুমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা পর্যায়ে শিক্ষার্থীদের (৩য়-৫ম শ্রেণি) বাংলা ও ইংরেজী বিষয়ে রিডিং প্রতিযোগিতা, গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই এবং শিক্ষকগণের সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লুৎফুন নাহার,সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনসহ জেলা-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক তার বক্তব্যে আরও বলেন-  বই পড়ার মাধ্যমে শিশুদের মনোযোগ দেওয়ার ক্ষমতা এবং ধৈর্য বাড়ে, যা আধুনিক প্রযুক্তিনির্ভর যুগে অত্যন্ত জরুরি। তিনি বলেন রিডিং পড়ার সময় মনের মধ্যে যে দৃশ্যের সৃষ্টি হয়, তা বিশ্লেষণ ক্ষমতা ও সৃজনশীল চিন্তাশক্তি বাড়ায় এবং সুপাঠ্য বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকশিত হয়, তা তাদের সুমানুষ হিসেবে গড়ে তোলে।

এর আগে জেলা প্রশাসক সাইফুর রহমান অনুষ্ঠানে উপস্থিত হলে তাকে ফুলের শুভেচ্ছায় স্বাগত জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ,উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com