1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: বিরলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাদিক রিয়াজ চৌধুরী এমপি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: বিরলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাদিক রিয়াজ চৌধুরী এমপি

reporter ​মোঃ লুৎফর রহমান, বিরল (দিনাজপুর) 
calendar প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ

শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি বলেন, “সরকারের এই দূরদর্শী পদক্ষেপে বছরের শুরুতেই প্রতিটি শিক্ষার্থী বিনামূল্যে বই, স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা পাচ্ছে।”
​মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিরল উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মরহুম এ. এফ. এম. রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদের সৌজন্যে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৪০ জন শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
​শিক্ষকদের প্রতি যত্নশীল ও মানবিক হওয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, “বর্তমান সরকার শিক্ষকদের বেতন-ভাতাসহ সর্বাত্মক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করছে। শিক্ষকদেরও শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান হতে হবে।”
​একই সাথে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “বাবা-মায়ের পরেই শিক্ষাগুরুর স্থান। কোনো শিক্ষার্থী শিক্ষককে অসম্মান বা অবহেলা করে সামনে এগিয়ে যেতে পারে না। প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষা অর্জন করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”
​উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মিজ শারমীন সুলতানা এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, বিরল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জীময় সরকার সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
​সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com