1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শার্শা সীমান্তে ভারতে অবৈধভাবে যাওয়ার সময় গ্রেফতার ৮ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

শার্শা সীমান্তে ভারতে অবৈধভাবে যাওয়ার সময় গ্রেফতার ৮

reporter যশোর প্রতিনিধি
calendar প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ণ

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে সাতজন নারী-পুরুষ এবং একজন দালাল রয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন—ফাহিমা খাতুন (২২), মমিনা বেগম (৩৫), জান্নাতুল ফেরদৌস (৩৯), সুবাশ বিশ্বাস (৬০), পিতো বিশ্বাস (৬২), অর্পনা বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৫৫) এবং দালাল হাবিবুর রহমান (৩৩)। এঁরা সবাই দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, গত বুধবার রাত সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুলনার ২১ বিজিবির গোগা ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শার গোগা গ্রামের সালামের মোড়ে অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তাঁরা বৈধ কাগজপত্র ছাড়া ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। দালাল হাবিবুর রহমান সীমান্ত এলাকা পর্যন্ত তাঁদের নিজস্ব অটোরিকশায় নিয়ে যাচ্ছিলেন।

২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী মানুষকেও নিয়মিতভাবে সচেতন করা হচ্ছে। আটক ব্যক্তিদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com