আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে , বগুড়া (ধুনট -শেরপুর) ৫ আসনের সম্ভব্য মনোনয়ন প্রত্যাশী জনাব,খন্দকার মাহবুবুর রহমান (হারেজ)। তিনি সকল হিন্দু সম্প্রদায়ের মানুষকে শারদীয় দুর্গাপূজা উৎসবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, “শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পালিত হোক—এটায় আমার প্রত্যাশা।”ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।
আমি সবাইকে আশ্বস্ত করতে চাই – এ উৎসবকে কেন্দ্র করে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। আমাদের সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব অটুট রাখতে হবে। মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান – সবাই মিলেই আমরা বাংলাদেশী, এটাই আমাদের শক্তি এবং পরিচয় ।
তিনি আবেগঘন অবস্থায় বলেন, আমি একজন অভিভাবকের জায়গা থেকে বলছি, আমাদের দায়িত্ব হচ্ছে দুর্বলকে রক্ষা করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং মানুষকে নিরাপত্তা দেওয়া। আপনাদের উৎসব যাতে সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সেই লক্ষে, তারেক রহমানের আদেশ এবং ৩১ দফা বাস্তবায়নে শক্ত হাতে দায়িত্ব পালনে চেষ্টা করছি।
পরিশেষে, প্রতিটি পূজা মন্ডব পরিদর্শন করে, দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদানের মাধ্যমে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।