1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা -আঃ ছত্তার খান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা -আঃ ছত্তার খান

reporter বরিশাল জেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ

বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ ছত্তার খান বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি বিশ্বাস করতেন রাজনীতি হতে হবে হিংসা ও বিদ্বেষমুক্ত। তিনি আরও বলেন জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে এ দেশে উন্নয়নের রাজনৈতিক চর্চা করেছিলেন। বিগত ১৭ বছর আমরা ছিলাম ফ্যাসিবাদের কাছে জিম্মি। এখন সময় এসেছে সুষ্ঠধারার রাজনৈতিক কর্মকাণ্ড করার।
২৯ আগস্ট শুক্রবার মুলাদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।
এই সভায় সভাপতিত্ব করেন মুলাদী পৌরসভার সাবেক সভাপতি আঃ রব খান।
এ সময় মুলাদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মশিউর রহমান বেলাল, বরিশাল উত্তর জেলা জাসাসের সহ- সভাপতি মোস্তফা কামাল লিটু, সাবেক ছাত্র নেতা আক্তারুজ্জামান বাচ্চুসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com