1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
 রামুতে ভুমি সেবা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে- ইউএনও জিল্লুর রহমান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

 রামুতে ভুমি সেবা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে- ইউএনও জিল্লুর রহমান

– ভূমি সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে”

reporter এস.এম লুৎফুর কবির, কক্সবাজার 
calendar প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের রামু উপজেলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে রামু উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইদিন সকালে রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় শুরু হয়েছে এ মেলা, যা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জিল্লুর রহমান বলেন, “বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই সহজে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন।”
তিনি আরও বলেন, “ভূমি সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতন করা এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, রামু প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি এম. আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক আবুল কাশেমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
মেলায় আগত সেবাগ্রহীতাদের সরাসরি ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন আবেদন পদ্ধতি ও নাগরিক সেবা সহজীকরণ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আয়োজকরা জানান, প্রান্তিক জনগণের কাছে আধুনিক ও ঝামেলামুক্ত ভূমি সেবা পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com