1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
‎রাজৈরে জমি বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

‎রাজৈরে জমি বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩

– ‎বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, এলাকায় উত্তেজনা

reporter ‎মোঃ রেজাউল করিম,‎মাদারীপুর 
calendar প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ

‎মাদারীপুরের রাজৈরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ তিনজনকে মারধর এবং বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলমদস্তার গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎এ ঘটনায় যারা আহত হয়েছেন, আলমদস্তার গ্রামের বুলু চৌধুরী (৭০), শারমিন (৪৫) ও সামর্থ্য হাওলাদার। তাদের মধ্যে বুলু চৌধুরীর বাবার নাম মজিদ চৌধুরী, শারমিনের বাবার নাম আইজউদ্দীন মোল্লা এবং সামর্থ্য হাওলাদারের বাবার নাম কালু হাওলাদার।
‎আহতদের অভিযোগ, পূর্বে শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পশ্চিম রাজৈরের মাজহারুল শেখ (৪০), মজুমদারকান্দির সুজন মাতুব্বর (৪৫) ও আলমদস্তারের সাহেব আলী কবিরাজ (৭০)-এর নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের মারধরের পাশাপাশি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
‎হামলার পর আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। তাদের চিকিৎসা চলছে।
‎এদিকে ঘটনার পর আলমদস্তার এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। যেকোনো সময় দুই পক্ষের মধ্যে আবারও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কা করছেন স্থানীয়রা।
‎

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com