1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
রাজশাহীতে ৯ দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগীভর্তি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভাঙ্গা বাজারে রায় ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, সিসিটিভিতে চোর আটক বরিশালে আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে বিশেষ সভা চাকরি স্থায়ীকরণ ও ঠিকাদারি প্রথা বিলুপ্তির দাবিতে বিএটিবি শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন  বাইশাকান্দা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যুবদল নেতা দেবাশীষ চৌধুরী জাল জালিয়াতির বরপুত্র প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে কাশিয়ানীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা তাজপুর বিএনপি’র মনোনয়ন ঘিরে তুমুল আলোচনার কেন্দ্রে আক্তার আহমদ শাহিন নেত্রকোনায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তীব্র তাপদাহে পর্যটকশূন্য কুয়াকাটা, ক্যামেরা হাতে বসে ফটোশ্রমিকরা

রাজশাহীতে ৯ দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগীভর্তি

reporter মোঃ সোহেল রানা রাজশাহী
calendar প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত নয় দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। বুধবার দুপুর পর্যন্ত হাসপাতালে ১০৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।
সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান এলাকার বাসিন্দা আশা খাতুন (৩৫)। ১৪ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির কয়েকদিন আগেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেকে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু শকড সিন্ড্রোমে তার মৃত্যু হয় বলে হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম জানান।

এর আগে ৮ সেপ্টেম্বর পাবনার বেড়ার ইমরুল কায়েস হৃদয় (২৬) এবং নাটোরের বনপাড়ার শিক্ষার্থী জিত সরকার (২২) মারা যান। হৃদয় ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ভর্তি হয়ে ওই রাতেই মারা যান। জিত সরকার একই দিন ভর্তি হয়ে পরদিন সকালে মারা যান। ১৩ সেপ্টেম্বর ভর্তি হওয়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ব্যবসায়ী হৃদয় (২৪) মারা যান ১৪ সেপ্টেম্বর ভোরে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর রামেকে ডেঙ্গু রোগী ছিলেন ৬৫ জন। এরপর ধারাবাহিকভাবে বেড়ে ১২ সেপ্টেম্বর ৭৫, ১৩ সেপ্টেম্বর ৮০, ১৪ সেপ্টেম্বর ৮৪, ১৫ সেপ্টেম্বর ৯৬ এবং বুধবার দুপুরে ১০৬ জনে দাঁড়িয়েছে।

গত ৭ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেকে ভর্তি হয়েছেন ১৭৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭০ জন। বর্তমানে ১০৬ জন চিকিৎসাধীন। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ৭ সেপ্টেম্বর থেকে হাসপাতালে পৃথক ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে তিনজন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে একজন নারী মারা গেছেন।

রামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা এলাকায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক বেশি। সম্প্রতি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বড় একটি অংশ এই দুই জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। মৃত চারজনের মধ্যেও তিনজন চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার।স্থানীয় ট্যুর খুঁজুন

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে বিভাগের বিভিন্ন জেলায় সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com