1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
চাকরি স্থায়ীকরণ ও ঠিকাদারি প্রথা বিলুপ্তির দাবিতে বিএটিবি শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভাঙ্গা বাজারে রায় ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, সিসিটিভিতে চোর আটক বরিশালে আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে বিশেষ সভা চাকরি স্থায়ীকরণ ও ঠিকাদারি প্রথা বিলুপ্তির দাবিতে বিএটিবি শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন  বাইশাকান্দা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যুবদল নেতা দেবাশীষ চৌধুরী জাল জালিয়াতির বরপুত্র প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে কাশিয়ানীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা তাজপুর বিএনপি’র মনোনয়ন ঘিরে তুমুল আলোচনার কেন্দ্রে আক্তার আহমদ শাহিন নেত্রকোনায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তীব্র তাপদাহে পর্যটকশূন্য কুয়াকাটা, ক্যামেরা হাতে বসে ফটোশ্রমিকরা

চাকরি স্থায়ীকরণ ও ঠিকাদারি প্রথা বিলুপ্তির দাবিতে বিএটিবি শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

reporter আবদুল্লাহ আল বিন জুবায়ের,কুষ্টিয়া 
calendar প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)-এ দীর্ঘদিন ধরে স্থায়ী প্রকৃতির কাজে নিয়োজিত শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ ও বিতর্কিত ঠিকাদারি প্রথা বিলুপ্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে কুষ্টিয়া জেলা প্রশাসক চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে তারা স্থায়ী প্রকৃতির কাজ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করে আসছেন। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজের সুযোগ দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার ও সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।

বিক্ষোভকালে শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, ঠিকাদারি প্রথার নামে শ্রমিকদের বৈষম্যের শিকার হতে হচ্ছে। অবিলম্বে এই ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে সরাসরি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)-এর অধীনে সকল শ্রমিককে স্থায়ী নিয়োগ দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানান তারা। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com