1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজশাহীতে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়ন সেমিনার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

রাজশাহীতে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়ন সেমিনার

reporter নাহিদ ইসলাম, রাজশাহী
calendar প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ

বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর সেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণ ও পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে রাজশাহীতে সেমিনার ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রাজশাহী বিভাগীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আওতাধীন লাইসেন্সপ্রাপ্ত সকল বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট জেলার কর্মকর্তারা অংশ নেন।

সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ বলেন, “মাদকাসক্তি শুধু ব্যক্তিগত নয়, এটি একটি সামাজিক ও জাতীয় সংকট। নিরাময় কেন্দ্রগুলোকে মানসম্মত ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে, যাতে সুস্থ জীবনে ফিরে আসা ব্যক্তিরা সমাজে স্বাভাবিকভাবে পুনর্বাসিত হতে পারেন।”

ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, “মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে। তবে প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থাকেও সমান গুরুত্ব দিতে হবে।”আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, “মাদক নিয়ন্ত্রণে প্রশাসন, পুলিশ, চিকিৎসক, নিরাময় কেন্দ্র ও সমাজের সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই সাফল্য অর্জন সম্ভব নয়।”

সভাপতির বক্তব্যে অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন বলেন, “লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোর মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি ডিএনসির অন্যতম অগ্রাধিকার। প্রশিক্ষণ, তদারকি ও সমন্বয়ের মাধ্যমে সেবার গুণগত মান আরও উন্নত করা হবে।”অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমানসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, বগুড়া জেলার দুটি লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এ অনুদান পেয়েছে।সেমিনারে বক্তারা “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” এই প্রত্যয় পুনর্ব্যক্ত করে মাদক প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পুনর্বাসন কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com