1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজশাহীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার - ৪ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সারুলিয়া বাবুর্চি একতা সমিতির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবুর্চির শোকসভা পরীক্ষা নাকি শিক্ষার্থীর জীবন- রাষ্ট্রের অগ্রাধিকার কোনটি? দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানো কর্মসূচীর উদ্বোধন রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু রামগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ ৬ কুখ্যাত মাদক ব্যাবসায়ী আটক, ঠেলাগাড়িতে ঘুরিয়ে পুলিশের কাছে সোপর্দ চারজনই প্রতিবন্ধী: নুন আনতে পান্তা ফুরানো সংসারে মাথা গোঁজার ঠাঁই চান সাইফুল ‎বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড প্রতিদিনের কণ্ঠে সাংবাদিকদের নামে অসত্য প্রকাশে আরজেএফ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ৪ লক্ষ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ আটক কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচসহ পৌনে ১৩ লাখ টাকা

রাজশাহীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার – ৪

reporter মোঃ সোহেল রানা
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ

রাজশাহীর তানোরে পুলিশের পৃথক অভিযানে হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তানোর থানার এসআই মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মুন্ডুমালা এলাকায় অভিযান চালান। এ সময় মুন্ডুমালা হাট এলাকার মৃত মোস্তাফিজুর রহমান বাবুর ছেলে মো. ইয়ামিন সরকারকে (২৬) তাঁর বসতবাড়ির প্রধান ফটকের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এদিকে, তানোর থানার মামলা নং-১৪, তারিখ ১৩ জুলাই ২০২৬-এর এজাহারভুক্ত আসামি উপজেলার ছাঐড় গ্রামের মৃত বাদল সরকারের ছেলে মো. হাতেম আলীকে (৪০) নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি উপজেলার আমশো গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে মো. শাকিল আহমেদ এবং জিআর সাধারণ পরোয়ানাভুক্ত আসামি জুমারপাড়া গ্রামের মৃত সাত্তারের ছেলে মো. সাদ্দামকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

অভিযানে অংশ নেন তানোর থানার এসআই মো. শফিকুল ইসলাম, এসআই মো. জাহাঙ্গীর আলম ও এএসআই মো. শাহাদাত হোসেনসহ পুলিশের একটি দল।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com