1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রামগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ ৬ কুখ্যাত মাদক ব্যাবসায়ী আটক, ঠেলাগাড়িতে ঘুরিয়ে পুলিশের কাছে সোপর্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সারুলিয়া বাবুর্চি একতা সমিতির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবুর্চির শোকসভা প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ ঘোড়াঘাটে র্যা বের অভিযানে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ সবুজের আড়ালে লুকিয়ে থাকা চা শ্রমিকদের অদম্য জীবনসংগ্রাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা পাচার, রামুতে ৬ হাজার ইয়াবাসহ আটক ৩ কাশিয়ানীতে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বাঁশখালীতে হাজী আনোয়ারুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শেখেরখীলে এক হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে পরীক্ষা নাকি শিক্ষার্থীর জীবন- রাষ্ট্রের অগ্রাধিকার কোনটি? দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানো কর্মসূচীর উদ্বোধন রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

রামগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ ৬ কুখ্যাত মাদক ব্যাবসায়ী আটক, ঠেলাগাড়িতে ঘুরিয়ে পুলিশের কাছে সোপর্দ

reporter স্বপ্নীল চৌধুরী জাবেদ
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়নে ৪২ পিস ইয়াবাসহ ছয়জন কুখ্যাত মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গল বিকাল ৪ ঘটিকায় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ অলিউল্লাহর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের হাতেনাতে ইয়াবাসহ ধরে প্রথমে ঠেলাগাড়িতে তুলে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করানো হয়। পরে তাদের রামগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ অভিযানে অংশ নেন ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সম্রাট, উপজেলা যুবদলের সদস্য রবিউল আলম তালুকদার, যুবদল নেতা মামুন হোসেন, ইছাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিব হোসেন, ছাত্রদল নেতা মিরাজ মাল এবং স্বেচ্ছাসেবক দল নেতা সাগর হোসেন শুক্কুর। এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় এলাকাবাসীর বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। পরে তাদের রামগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com