1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রংপুরে র‍্যাবের অভিযানে জুয়াচক্রের ১৩ সদস্য গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর স্বীকৃতি প্রশ্নে সরকারের প্রতি আহ্বান- মাহমুদুর রহমান লায়েকের ভাঙ্গায় কৃষক শ্যাম বিশ্বাস “খুনির কোনো ক্ষমা নেই” শ্যাম বিশ্বাস হত্যায় এমপি বাবুলের কঠোর হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের নাহিদ আক্তার গুরুতর দুর্ঘটনায় আহত। মেহেন্দিগঞ্জে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা (চেক) বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। দিনাজপুরের বিরামপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ: প্রকাশ্যে মারধর,প্রাণনাশের হুমকি; বিরামপুর থানায় লিখিত অভিযোগ কাজির ইয়াবা সহ একজন গ্রেফতার রাজনগরে যুবককে ছুরিকাঘাত, সিলেটে অস্ত্রোপচার; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি বগুড়া জেলার কাহালু থানার ছিনতাই মামলার ০৫ জন আসামী গ্রেফতার ময়মনসিংহ বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন নড়াইলে পরিকল্পিতভাবে স্বামী তার নিজ স্ত্রীকে মধ্য রাতে হত্যার চেস্টায় ব্যর্থ।

রংপুরে র‍্যাবের অভিযানে জুয়াচক্রের ১৩ সদস্য গ্রেপ্তার

reporter মোঃ শাহাদাত হোসেন লিমন,রংপুর 
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ

রংপুর মহানগরীর সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা জুয়াচক্রের ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। এ সময় জুয়ার আসর থেকে নগদ ১ লাখ ৫৬ হাজার ৮৫০ টাকা, খেলার তাস, একটি ত্রিপল এবং বিভিন্ন ব্র্যান্ডের সাতটি স্মার্টফোনসহ জুয়া পরিচালনার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গত  শুক্রবার (৩ জুলাই) ভোরে রংপুর মহানগরীর কোতোয়ালী থানার সাতমাথা নগর মাতৃসদনের সামনের উন্মুক্ত মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১৩ জনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার বাসিন্দারা রয়েছেন। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে প্রকাশ্যে এবং অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগ রয়েছে।
অভিযানে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে নগদ ১ লাখ ৫৬ হাজার ৮৫০ টাকা, বিভিন্ন ধরনের খেলার তাস, একটি নতুন তাসের প্যাকেট, জুয়ার আসরে ব্যবহৃত একটি ত্রিপল, একটি প্লাস্টিকের পুরোনো বস্তা এবং রিয়েলমি, স্যামসাং, ভিভো, অপো, সিম্ফনি ও টেকনো ব্র্যান্ডের মোট সাতটি স্মার্টফোন।

র‍্যাবের দাবি, প্রাথমিক অনুসন্ধানে আটক ব্যক্তিদের একটি আন্তঃজেলা জুয়াচক্রের সক্রিয় সদস্য হিসেবে তথ্য মিলেছে। চক্রটির সঙ্গে আর কারা জড়িত এবং তাদের আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত চলছে। র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অনলাইন ও প্রচলিত জুয়া এবং সাইবারভিত্তিক অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com