1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহে নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের নিয়ে এনসিডি বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ শুরু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

ময়মনসিংহে নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের নিয়ে এনসিডি বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ শুরু

reporter সেকান্দর আলী 
calendar প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ

রবিবার ০৫/০৪/২৬ তারিখে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের নিয়ে এনসিডি বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ শুরু হয়েছে।

ওয়ার্কশপের শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. ফয়সল আহমেদ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্বাস্থ্য) ডাঃ ইশরাত জাহান মহোদয়।

ওরিয়েন্টেশন ওয়ার্কশপ এর সার্বিক সমন্বয়ের দ্বায়িত্বে ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ রিপন রায় এবং সেশন পরিচালনার দ্বায়িত্বে ছিলেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর ময়মনসিংহ বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. শৌভিক রায় ও বিভাগীয় সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. মো. আব্বাস ইবনে করিম।

জেলার ১২ টি উপজেেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণারের মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস-সহ অন্যান্য অসংক্রামক রোগের সেবাদান কার্যক্রম চলমান রয়েছে। উক্ত কার্যক্রমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।

প্রান্তিক জনগণের এনসিডি বিষয়ক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও কার্যক্রমটিকে আরও কার্যকর, শক্তিশালী ও সুষ্ঠূভাবে পরিচালনা করার লক্ষ্যে নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের এনসিডি বিষয়ক সিরিজ ওয়ার্কশপ এর আওতায় আনা হয়েছে । আজ ১ম দিনের সেশনে ১২ টি উপজেেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আগত ২৭ জন নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসক এ ওয়ার্কশপে অংশগ্রহণ করেন, যেটি আগামী ৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত পর্যায়ক্রমে ময়মনসিংহ জেলার ১১০ জন চিকিৎসক কে প্রদান করা হবে।

ময়মনসিংহ জেলার ১২ টি উপজেেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণারের মাধ্যমে মার্চ ২০২৬ পর্যন্ত প্রায় ৩০ হাজার জন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস-এর রোগী ডিজিটাল এপ (সিম্পল এপ) এর মাধ্যমে নিবন্ধিত হয়েছেন, যাদের প্রায় ৬০ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com