মধ্যরাত ১২টা ২৮ মিনিটের সময় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নম্বর আলীমাবাদ ইউনিয়নের, চর মহিষা গ্রামে চুরির ঘটনা ঘটে।
ঘুমন্ত অবস্থায় শাজাহান হাওলাদারের স্ত্রীর কান থেকে টেনে-ছিঁড়ে সোনার গহনা নিয়ে গেছে চোর চক্র। রক্তে ভিজে গেছে বালিশ। ভাঙা দরজা আর রক্তাক্ত কান – এই ছবিই এখন মেহেন্দিগঞ্জের বাস্তবতা।এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি। এই ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলার অফিসার ইনচার্জ মমিনের সাথে আলাপ করলে তিনি জানান ঘটনাটি এখনো জানতে পারিনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।