1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব সহ গ্রেপ্তার ৫ এসএসসিতে জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্ব মীমের, সাংবাদিক জোসেপ আলী চৌধুরীর মেয়ের সাফল্য ফের বিতর্কের মুখে ওয়াসার পিডির দায়িত্ব থেকে ফিরোজ শাহকে অব্যাহতি ধোবাউড়ায় ভূমিহীন পেলেন স্বপ্নের ঘর শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক

reporter মো:মিজানুর রহমান
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের মির্জাপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে ২ কেজি গাঁজাসহ মো. জসিম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
১০ আগস্ট (সোমবার) উপজেলার পাকুল্লা বাজার এলাকায় চাঁন মিয়া স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জসিম কুমিল্লা জেলার সদরের দক্ষিণ থানার বানিপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মফিজ মিয়া ওরফে মালু মিয়া।
টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তপু খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জসিমের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে উপ-পরিদর্শক তপু খান বাদী হয়ে আটক জসিমের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন। টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল ২ কেজি গাঁজাসহ জসিমকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে।এটি নিয়মিত অভিযান পরিচালনা করার একটি অংশ মাত্র । মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com