1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মানিকগঞ্জে প্রধান শিক্ষককে পিটিয়ে ও বেঁধে রাখার অভিযোগ: হাসপাতালে ভর্তি, থানায় তদন্ত চলছে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন হরষপুর রেলস্টেশনে চালু হচ্ছে বিনামূল্যে ওয়াইফাই সেবা ভোলা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), বোরাহানউদ্দিন ও লালমোহন থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার ও মালামাল উদ্ধার মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ মানিকগঞ্জে প্রধান শিক্ষককে পিটিয়ে ও বেঁধে রাখার অভিযোগ: হাসপাতালে ভর্তি, থানায় তদন্ত চলছে কাপ্তাইয়ের দুর্গম তিন ওয়ার্ডে বিদ্যুতের আলো চান ৫৬০ পরিবার, সোলার ব্যবস্থার দাবি চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০১ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ২ সাতকানিয়া উপজেলা আমিলাইশ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন মুক্তাগাছায় ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ভেঙে চুরি, খোয়া গেছে ৭ লাখ ৮৩ হাজার টাকার মালামাল সহপাঠীর মায়ের চিকিৎসায় মিষ্টির টাকা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে প্রধান শিক্ষককে পিটিয়ে ও বেঁধে রাখার অভিযোগ: হাসপাতালে ভর্তি, থানায় তদন্ত চলছে

reporter নান্নু মিয়া
calendar প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে আমতলী ফেদু শেখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানকে মারধর করে বিদ্যালয়ের গেটে বেঁধে রাখার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৪ আগস্ট) সকালে আমতলী বাজারে প্রধান শিক্ষক মজিবুর রহমানকে ঘিরে ধরে বিদ্যালয়ের এক আয়া কর্মীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয়। একপর্যায়ে তাকে মারধর করে টেনে-হিঁচড়ে বিদ্যালয়ের গেটে নিয়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সুধী সমাজে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

​এ বিষয়ে বিদ্যালয়ের আয়া আমেনা বেগম জানান, মারধরের পর আহত অবস্থায় প্রধান শিক্ষককে গেটে বেঁধে রাখা হয়েছিল এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গেট খোলা হয়। প্রচারিত ভিডিওতে অনৈতিক কর্মকাণ্ডের কোনো সত্যতা বা প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।

​ভুক্তভোগী প্রধান শিক্ষক মজিবুর রহমান অভিযোগ করেন, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল হাকিমসহ ৭ থেকে ৮ জন লোহার রড নিয়ে তার ওপর হামলা চালান। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই একটি পক্ষ তাকে বিদ্যালয় থেকে অপসারণের উদ্দেশ্যে বিভিন্ন সময় আন্দোলন করে আসছে বলে জানান তিনি। স্থানীয়দের একটি অংশের ধারণা, রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে এই ঘটনার সঙ্গে জড়ানো হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে শিক্ষক মজিবুর রহমানকে উদ্ধার করে। এ ঘটনায় সুনির্দিষ্ট কোনো অভিযোগকারী না থাকায় পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com