1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মাধবপুরে ২৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সান্তাহার রেলওয়ে জংশনে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা ধোবাউড়ায় বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন সংসদ সদস্য সালমান ওমর রুবেল খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১ কাজিরহাট বাইসাইকেলের নিচে পড়ে গ্রাম পুলিশজাহাঙ্গীর (৪০)নিহত আসন্ন কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূলের সমর্থনে আলোচনা হান্নান চৌধুরী অঘোষিত সিদ্ধান্ত “চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দুর্নীতি মামলার আসামি মোহাম্মদ হাসান: প্রশাসনিক পদে বহাল থাকা নিয়ে উদ্বেগ ও সমালোচনা” শাহজাদপুরে যমুনা নদীর তান্ডবে নিঃস্ব চরের শত শত মানুষ কসবায় ২৫ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ মাধবপুরে ২৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১ দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মাধবপুরে ২৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মো. জুয়েল মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির হেফাজত থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার এবং ঢাকা মেট্রো-চ ১৫-৬৫৩৭ নম্বরের একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা।
ডিবি পুলিশের ওসি এ কে এম শামীম হাসান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com