মাদক কারবারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন (মোল্লা)। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দিন-রাতের কোনো নির্দিষ্ট সময়ের তোয়াক্কা না করে তিনি নিজেই অভিযানে অংশ নেন এবং বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের গ্রেপ্তারে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে পরিচালিত একাধিক অভিযানে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধী আইনের আওতায় এসেছে বলে জানা গেছে।
এলাকাবাসীর মতে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে ওসি খালিদ হোসেন (মোল্লার) এমন তৎপরতা প্রশংসার দাবি রাখে। তারা মনে করেন, দেশের প্রতিটি থানায় এমন কর্মঠ, সাহসী ও দায়িত্বশীল কর্মকর্তা থাকলে অপরাধ অনেকাংশে কমে আসবে।
জনসাধারণের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধিতেও তার ভূমিকা ইতিবাচক প্রভাব ফেলছে বলে স্থানীয়দের অভিমত।